পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাপ্লাই চেইন, অপারেশনস ম্যানেজমেন্ট, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ট্রিমস সামগ্রী প্রকিউরমেন্ট বা সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শুরু: ২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









