প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্বখাতভুক্ত দুটি শূন্য পদে ৫৩৮ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: ৫৩৮ জন
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬
পদের বিবরণ
পদের নাম: সিমেন ক্যারিয়ার
পদসংখ্যা: ৩২টি
বেতন: ৮ হাজার ৫০০-২০ হাজার ৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫০৬টি
বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখুন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









