অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২৫ ছয়টি পদে ৬১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. প্রধান সহকারী
পদসংখ্যা: ৬টি
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১৩টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৪টি
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকা কর অঞ্চল-২৫-এর নির্ধারিত আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









