নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগের তথ্য
প্রতিষ্ঠান: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
পদসংখ্যা: ৮টি
মোট নিয়োগ: ১১৯ জন
আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৪টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
যোগ্যতা: রেফ্রিজারেশন বা শীতাতপ নিয়ন্ত্রণ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫. স্টোরকিপার
পদসংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৬. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৭. ড্রাইভার
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং হালকা যান চালানোর হালনাগাদ বৈধ লাইসেন্স।
৮. ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম জানতে [এখানে ক্লিক করুন]
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









