ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থাটির হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
গত ৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী মাসিক ৭৫ হাজার ১৮৯ টাকা বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার
বিভাগ: হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: আইন (এলএলবি), নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, সমাজকর্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর।
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার।
বেতন: মাসিক ৭৫ হাজার ১৮৯ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা, বিমা সুবিধা এবং বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য [এখানে ক্লিক করুন]
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









