ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ছয়টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পদের সংখ্যা: ৬টি।
চাকরির গ্রেড: নবম ও দশম।
পদভিত্তিক নিয়োগের বিবরণ
১. সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: নবম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: নবম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: নবম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: দশম
শিক্ষাগত যোগ্যতা: পুর কৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: দশম
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: দশম
শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ, জমা দেওয়ার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তি: [এখানে ক্লিক করুন]
বিশেষ দ্রষ্টব্য: পদের যোগ্যতা ও বেতনসংক্রান্ত তথ্য সরবরাহ করা বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী সাজানো হয়েছে। মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন করার আগে সব শর্ত যাচাই করে নেবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









