বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রতারণা মামলায় বিদিশার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:১৩ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০২:১৩ পিএম

প্রতারণা মামলায় বিদিশার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকার একটি আদালত এই রায় ঘোষণা করে। কারাদণ্ডের পাশাপাশি তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, “বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী।

রায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে বিদিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তিনি ‘অবগত নন’।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.