রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) ডিএমপি এ তথ্য জানায়।
যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), গোলাপ মিয়া (৫২), জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মেহেজাবিন (১৯), আব্দুর রহিম (১৯), নিলয় (২১), আমির (২২), আতাউর রহমান (২৩), হাসান (২৫) ও রাসেল বেপারী (৩২)।
অন্যদিকে, একই দিনে মুগদা থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), আলম (৫২), শাহীদা বেগম (৪৪), ইয়াসিন (২২), সাকিব (২১), সানি (১৮), আল আমিন (১৮), সাজ্জাদ (২৭), রাব্বি (১৯), জুব (১৮), রানা (৩২), সুজন মিয়া (২৫), মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) এবং ইয়াছিন (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।
আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









