রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শতাধিক বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

শতাধিক বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।

সূত্র জানায়, সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানা পুলিশ একই দিন রাতে নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমাকে গ্রেপ্তার করে। এ সময় ১০ টি চোরাই বাইসাইকেল ও চারটি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা। এ ঘটনায় বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতরা চোরাই বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে ও অন্য চোরদের থেকে সংগ্রহ করে বিক্রি করতো।  

অ্যামি/ঢাকা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.