রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কারাগারে বেরোবির সাবেক উপাচার্য

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

কারাগারে বেরোবির সাবেক উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পুলিশের সাবেক তিন কর্মকর্তাসহ একাধিক আসামি এখনও পলাতক।

মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাকর্মীকেও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশ আসামি এখনো পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে তাকে আটকে রাখেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.