চড়া রোদে বাইরে থেকে ফিরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা স্মুদি হলে কার না ভালো লাগে! আর সময়টা যদি হয় মধুর মাস, তবে পাকা আমের চেয়ে দারুণ অপশন আর কী হতে পারে? শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর পাকা আমের স্মুদি নিমেষেই জুড়িয়ে দেবে আপনার প্রাণ। খুব সহজে এবং অল্প সময়ে কীভাবে ঘরেই তৈরি করবেন এই চমৎকার পানীয়, চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে-
পাকা আম- ১ কাপ
ঠান্ডা দুধ- আধা কাপ
দই- আধা কাপ
চিনি- স্বাদমতো
বরফ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-
আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার একটি ব্লেন্ডার জারে বরফ ছাড়া সব উপকরণ একসঙ্গে দিন। এরপর ব্লেন্ডার চালু করে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ভালোভাবে মসৃণ হয়ে গেলে এবার পরিবেশন গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পাকা আমের স্মুদি। এটি বেশিক্ষণ সংরক্ষণ না করাই ভালো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









