বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যেভাবে তৈরি করবেন সুস্বাদু বরইয়ের চাটনি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

যেভাবে তৈরি করবেন সুস্বাদু বরইয়ের চাটনি

বাজারে পাওয়া যাচ্ছে বরই। অনেকে বরই কাঁচা খেতে পছন্দ করেন। কারও কারও কাছে আবার এর চাটনি বা আচার বেশি প্রিয়। তবে চাটনি বা আচার একবার তৈরি করা হলে খেতে চাইবেন না, এমন মানুষ খুব কমই আছেন। বিশেষ করে যারা টক-ঝাল-মিষ্টি স্বাদ বেশি পছন্দ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক বরই দিয়ে ঝটপট চাটনি তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা বরই- আধা কেজি

শুকনা মরিচ- কয়েকটি

জিরা ভাজা- আধা চা চামচ

হলুদ- আধা চা চামচ

সাদা সরিষা- আধা চা চামচ

চিনি- স্বাদমতো

সরিষার তেল- ১/২ টেবিল চামচ

পানি- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন: একটি কড়াইয়ে আধা টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে সরিষা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। সরিষা ফুটতে শুরু করলে তাতে বরইগুলো দিয়ে দিন। এরপর হলুদ, লবণ এবং পানি এবং ভালোভাবে নেড়ে নিন। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে স্বাদমতো চিনি এবং জিরা দিয়ে ঢেকে দিন এবং মৃদু আঁচে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। চিনি গলে যাবার পর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার স্বাদের বরইয়ের চাটনি। এই চাটনি ফ্রিজে রেখে দিলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত ভালো থাকে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.