ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখতে হরে প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। কারণ অনিয়মিত যত্নে ত্বক ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারায়। দূষণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনে অনেকের ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠে। নিয়মিত কিছু ঘরোয়া উপায় মেনে চললে সহজেই ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ত্বক টানটান রাখতে কিছু ঘরোয়া উপায়-
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বকের প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক টানটান ও মসৃণ থাকে।
গোলাপজল
প্রতিদিন তুলার সাহায্যে মুখে গোলাপজল লাগালে ত্বক টানটান ও সতেজ থাকে।
ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশে থাকা প্রোটিন ত্বককে শক্ত করে। তাই সপ্তাহে ১-২ বার ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু ও লেবুর মিশ্রণ
মধু ত্বক আর্দ্র রাখে আর লেবু ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
পর্যাপ্ত পানি পান
ত্বক ভেতর থেকে সুন্দর রাখতে চাইলে পর্যাপ্ত পানি পান করুন। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করলে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল ও টানটান থাকে।
ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
পর্যাপ্ত ঘুম এবং শাকসবজি, ফলমূল ও ভিটামিনসমৃদ্ধ খাবার ত্বকের বার্ধক্য কমাতে সাহায্য করে। তাই পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বক টানটান ও উজ্জ্বল রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









