বড় মাছের ভাজা কিংবা ভুনা তো নিয়মিতই খাওয়া হয়। তবে সাধারণ স্বাদের মাছ দিয়েও তৈরি করা যায় সুস্বাদু ও ব্যতিক্রমী নানা পদ। এর মধ্যে ফিশ স্ট্রিপস অন্যতম। সুস্বাদু এই পদ খেতে রেস্টুরেন্টে ছুটে যেতে হবে না। বরং বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন।
তৈরি করতে যা লাগবে
যেকোনো বড় মাছের টুকরা ৮-১০টি
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
হলুদের গুঁড়া আধা চা চামচ
মরিচের গুঁড়া আধা চা চামচ
লবণ—স্বাদমতো
চিলি ফ্লেক্স আধা চা চামচ
আদা বাটা আধা চা চামচ
রসুনবাটা আধা চা চামচ
ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া ১ চা চামচ
লেবুর রস ২ চা চামচ
তেল পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন: প্রথমে মাছ ধুয়ে কাঁটা ছাড়িয়ে স্ট্রিপসের মতো করে টুকরা করে নিন। এরপর এর সঙ্গে সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। সবশেষে কর্নফ্লাওয়ার মেশাবেন। ফ্রাইপ্যানে তেল গরম করে মাছের টুকরাগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না। এতে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। মাছ ভাজা হয়ে গেলে ফিশ স্ট্রিপসগুলো তুলে কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এরপর পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









