বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইফতারিতে নতুনত্ব আনুন: তৈরি করুন অ্যাভোকাডো স্যান্ডউইচ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

ইফতারিতে নতুনত্ব আনুন: তৈরি করুন অ্যাভোকাডো স্যান্ডউইচ

ছোলা, মুড়ি আর আলুর চপ দিয়ে রোজ ইফতার করতে একঘেয়ে লাগলে বাজার থেকে অ্যাভোকাডো নিয়ে আসুন। এরপর তৈরি করুন স্যান্ডউইচ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ
বড় সাইজের পাউরুটি ১টি, ডিম ৪টি, গুঁড়ো চিনি ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, অ্যাভোকাডো কুচি আধা কাপ, সয়াবিন তেল প্রয়োজনমতো, ঘি ১ টেবিল চামচ।

প্রণালি
অ্যাভোকাডোর খোসা ফেলে গ্রেট করে কুচি করে রাখুন। এবার একটি বাটিতে ডিম, চিনি ও গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে তেল ও ঘি গরম হলে পাউরুটি ডিমের মিশ্রণে চুবিয়ে গরম তেলে দিন। পাউরুটি বাদামি করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। এবার শেপ কাটার দিয়ে পাউরুটি পছন্দমতো আকারে কেটে দুই ভাগ করে নিন। তারপর এক অংশে অ্যাভোকাডো কুচি দিয়ে আরেক অংশ দিয়ে ঢেকে স্যান্ডউইচ তৈরি করে নিন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.