কেমন আছো?
বহুদিন খোঁজ পায়নি
জানা হয়নি
ভাল আছো কি না?
কত বছর পেড়িয়ে গেছে
দেখিনি তোমায়!
আচ্ছা, বিয়ে করেছ
হয়েছো কি অন্যকারো বসন্ত?
জানো, খুব দেখতে ইচ্ছে হয়
যদিও স্বপ্নে চলে আসো প্রায়ই!
তবু কি এক হাহাকার
কি যে এক শূন্যতা!
জানি,
এসব মূল্যহীন ভাবনা
তবু;
একটিবার কি ডাকবে
হলুদ সন্ধ্যা বা রাতে
শুধু, এক পলক দেখবো
মেহেদির রঙ কেমন হলো
কেমন করে শুভ্রবসন
হলুদে রাঙিয়ে গেল!
ভয় নেই, দূর থেকে দেখবো
জানবে না কেও
পথিক এসেছিল।
একটিবার কি ডাকবে
বিয়ের আয়োজনের দিন
দু'চোখ ভরে দেখবো
কেমন মানিয়েছে বেনারসি
সেজেছো কেমন
মায়াবতীর মতো
বিদায়বেলা কাঁদছো কি!
ভয় নেই, দূর থেকে দেখবো
জানবে না কেও
পথিক এসেছিল।
কত বছর পেড়িয়ে গেছে
দেখিনি তোমায়!
আচ্ছা, একটিবার কি বলবে
বিয়ের কথা?
খুব ইচ্ছে শুনবো, দেখবো
তোমার বিয়ে।
না হয় আরেকটু কষ্ট দিতেই
দাওয়াতটুকু দিও।
ভয় নেই, দূর থেকে দেখবো
জানবে না কেও
পথিক এসেছিল।
না হয় আরো কিছু
কষ্ট কুঁড়িয়ে নিবো,
বাকিটা পথ তাদের নিয়েই থাকবো!
জানো, খুব দেখতে ইচ্ছে হয়
যদিও স্বপ্নে চলে আসো প্রায়ই!
তবু কি এক হাহাকার
কি যেন এক শূন্যতা!
দিবে কি পূর্ণতা
পূর্ণিমা, অমাবস্যা অথবা...


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









