সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্র্যাব নির্বাচন

ফের সভাপতি-সম্পাদক হলেন তমাল-বাদশাহ

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

ফের সভাপতি-সম্পাদক হলেন তমাল-বাদশাহ

ফাইল ফটো

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এম এম বাদশাহ।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের।  

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ১১৪ ভোট এবং হাসান উজ-জামান ৪২ ভোট পেয়েছেন। 

যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রাজী। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট। অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাঈল হোসেন ইমু। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট। 

তিনটি সদস্য পদের জন্য চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবু হেনা রাসেল (২১৩ ভোট), আইয়ুব আনসারী (১৩৪ ভোট) ও মাহবুব আলম (১৩১ ভোট) নির্বাচিত হয়েছেন। আরেক প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট। 

এবারের নির্বাচনে বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সহসভাপতি জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্র্যাবের ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল বলে গণ্য হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.