সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদ কর্মীদের কল্যাণেই কাজ করছে: মুহাম্মদ আব্দুল্লাহ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদ কর্মীদের কল্যাণেই কাজ করছে: মুহাম্মদ আব্দুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, তথ্য মন্ত্রণলায়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করা হয়। পরিচালিত সবকিছুই সরকারী কার্যক্রম।   

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

তিনি আরো বলেন, রাষ্ট্রিয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিকদের সহায়তা করা হয় ট্রাস্টের মাধ্যমে। জনগণের ট্যাক্সের টাকায়ই এসব সহায়তা করা হয়।    
সাংবাদিকদের সন্তানের লেখাপড়ার জন্যও সহায়তা স্বরূপ মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্লাটফর্ম থেকে সবকিছুর সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, চুড়ান্ত অনুমোদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকেই আবেদন কম করা হয়েছে বলেও জানান তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ আরো অনেকে।  

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭জনকে অনুদানের ১৫লাখ টাকা বিতরণ করা হয়েছে।  

 

কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.