রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তথ্যকে ‘মনের মাধুরি’ মিশিয়ে প্রকাশ মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:০৬ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১১:০৬ পিএম

তথ্যকে ‘মনের মাধুরি’ মিশিয়ে প্রকাশ মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন গণমাধ্যমের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ নিশ্চিত করা গেলে অপতথ্যকে প্রতিহত করা সহজ হবে।”

শনিবার (২ মে) বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ঝুলেছিল, যা এখন পুনরায় চালু করা হচ্ছে। এই প্রক্রিয়ায় গণমাধ্যমই জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারে।’

তথ্যের নিরপেক্ষতা নিয়ে একটি রূপক উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘তথ্য হচ্ছে পানির মতো, যা ধারণ করার জন্য বিভিন্ন রঙের গ্লাস বা পাত্র থাকে। কিন্তু কে কোন রঙের পাত্রে তথ্য রেখে জনগণকে দেখাবেন, সেটিই এখন বড় প্রশ্ন। সভ্যতার অগ্রগতির জন্য ‘ফ্রি ইনফরমেশন’ (মুক্ত তথ্য) এবং ‘ক্লিন ইনফরমেশন’ (স্বচ্ছ তথ্য) অত্যন্ত জরুরি।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এটি সরকারের অন্যতম দায়িত্ব। তবে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো স্টেকহোল্ডারদের (অংশীজন) একত্রিত করা। সবার সম্মিলিত সহযোগিতায় একটি মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলা সম্ভব।’

সভায় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.