বিসিএস (কর) ক্যাডারের ১৩ জন যুগ্ম কর কমিশনারকে অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— ড. মো. নুরুল আমিন, দীপক কুমার চক্রবর্তী, মো. মাহবুবুল মোর্শেদ, মোহাম্মদ নাঈমুর রসুল, মো. সামছুল আলম, আয়েশা ফেরদৌসী, সাইয়ীদ ফাহদ আল করিম, নওসাবা ইসলাম, আসমাউল হুসনা, মোহাম্মদ হেফজুর রহমান, ফেরদৌসী হোসেন, শাহীনূর জাহান এবং সজীব কুমার সাহাজী।
আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









