বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশরীরে কেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সকলেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.