স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে চীন ও মালয়েশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে জাতীয় সংসদে একটি ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









