রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
এর আগে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গুদামে আগুন লাগে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’’
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









