রাজধানীর ডেমরায় বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ডিএমপির সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) নিঝুমবাগের একটি বাড়িতে বোমা সদৃশ বস্তু দুটির সন্ধানের বিষয়টি ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আমরা বিকেল ৫টায় তথ্য পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় একজন আটক আছেন। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।’’
কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) এক কর্মকর্তা জানান, এর আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার আসামি ধরতে গিয়ে ওই বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, ‘‘বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা সদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে। আরেকটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









