বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাংবাদিকদের দাবির মুখে ম্যানুয়াল কার্ডে ফেরার সিদ্ধান্ত ইসির

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

সাংবাদিকদের দাবির মুখে ম্যানুয়াল কার্ডে ফেরার সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

সাংবাদিকদের ধারাবাহিক দাবির পর নির্বাচনকালীন পরিচয়পত্র প্রদানে আবারও ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, অনলাইন পদ্ধতিতে যারা ইতোমধ্যে নিবন্ধিত ও অনুমোদিত হয়েছেন, তাদের কার্ড বহাল থাকবে। তবে নতুন করে অনলাইন নিবন্ধনের প্রয়োজন নেই। পূর্বের মতো ম্যানুয়াল কার্ড ব্যবস্থায় ফেরার বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে, যদিও পুরো পদ্ধতি পুনরায় কার্যকর করতে কিছুটা সময় লাগবে।

পোস্টাল ব্যালট বিষয়ে সিনিয়র সচিব জানান, আদালতের আদেশে কোনো প্রার্থিতা পুনর্বহাল হলে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হবে। এরপর প্রার্থিতা বহাল হলে পোস্টাল ব্যালট প্রযোজ্য হবে না, কারণ ব্যালট ছাপানো, প্রেরণ ও ফেরতের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সময় তখন আর অবশিষ্ট থাকবে না।

সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিতভাবে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.