সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সংসদ সচিব, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, একই দিন বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ পঞ্চগড়ের গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। পরে জাতীয় সংসদের নির্ধারিত স্থানেই তাকে দাফন করা হবে।
রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









