সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

এনসিটি ইজারা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরে ‘অচলাবস্থা’

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরে ‘অচলাবস্থা’

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে আছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরে দেখা দিয়েছে ‘অচলাবস্থা’।

শ্রমিকরা কাজ না করায় বুধবারও বন্দরের বিভিন্ন জেটিতে কোনো কাজ হচ্ছে না। আগেরদিনের মত বন্ধ রয়েছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। 

বন্দরের সাধারণ কার্গো বাথ, কন্টেইনার জেটিসহ কোথাও পণ্য ও কন্টেইনার ওঠা নামার কাজ হয়নি। বর্হিনোঙ্গর থেকে জাহাজ চলাচলও বন্ধ ছিল। আন্দোলনকারীরা জানিয়েছেন বন্দরের জেটিগুলোতে সুনসান নীরবতা বিরাজ করছে।

এনসিটি পরিচালনার ভার ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিকদলের নামে কর্মসূচি দেওয়া হলেও সেদিন বিকালে জানানো হয়- তাদের এ কর্মসূচি চলবে ‘বন্দর রক্ষা সংগ্রম পরিষদ’র নামে।

সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা আসে।

বন্দর কর্তৃপক্ষ আন্দোলন দমাতে আন্দোলনকারী শ্রমিক-কর্চারীদের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বদলিও করে।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, ‘এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। সকল শ্রমিক-কর্মচারী আমাদের ডাকে সাড়া দিয়ে চলমান কর্মসূচি সফল করছে।’

তিনি বলেন, ‘বন্দরের কোন জেটিতে কাজ হচ্ছে না, পণ্য ডেলিভারি হচ্ছে না, জাহাজেও কাজ হচ্ছে না। বন্দরের ভেতরে সুনসান নিরবতা বিরাজ করছে। বন্দরের সকলপ্রকার অপারেশনাল কার্যক্রম বন্ধই আছে।’

জেনারেল কার বার্থের বেসরকারি অপারেটররা এদিনও তাদের শ্রমিক বুকিং দিতে পারেননি। সেকারণে এদিন কোনো কাজ হচ্ছে না।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.