রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিটিভিতে চার দলীয় প্রধানের ভাষণ সূচি চূড়ান্ত

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

বিটিভিতে চার দলীয় প্রধানের ভাষণ সূচি চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে উল্লেখযোগ্য সংস্কার ও নীতিগত পরিবর্তন হয়েছে। এরই অংশ হিসেবে দেড় দশক পর বিভিন্ন দলীয় প্রধান ভাষণ দেবেন।

এখন পর্যন্ত চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।

বিটিভির একটি সূত্র জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে সম্প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।

পরদিন ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি ঠিক করা হয়েছে।

বিটিভির এক কর্মকর্তা বলেন, ‘এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়নি। এ বিষয়ে অন্য দলের নেতাদের চিঠি পেলে তা বিবেচনা করা হবে।’

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে এর আগেও রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.