সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের দায়িত্ব পালনের পর এবার বিদায়বেলায় নিজের সম্পদের হিসেব দিয়েছেন শফিকুল আলম। দেড় বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বৃদ্ধি পাওয়া ব্যতীত অন্য কোনো সম্পদের পরিমান বৃদ্ধি পায়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই হিসেবে তুলে ধরেছেন তিনি।

ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, বর্তমানে তার মালিকানায় আগের মতোই তিনটি ফ্ল্যাট, তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট এবং একই পরিমান ‍কৃষিজমি রয়েছে।

ব্যাংক হিসেবে ক্ষেত্রে তার একটি ব্যাংক অ্যাকউন্ট দেখিয়েছেন। এই অ্যাকাউন্টে বর্তমানে জমা আছে ১ কোটি ২৩ লাখ টাকা।

এর আগে গত বছরের জানুয়ারিতে নিজের সম্পদ ও আয়ের পূর্ণাঙ্গ বিবরীতে উল্লেখ করেছিলেন, তৎকালীন সময়ে তার এই অ্যাকাউন্টে টাকা জমা ছিলো ১ কোটি ১৪ লাখ টাকা। প্রেস সচিবের দায়িত্বে থাকা সময়ে তার পরিমান বেড়েছে ৯ লাখ টাকা।

এই ৯ লাখ টাকা হিসেবে তিনি জানান, তার শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছেন। পাশাপাশি তার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন যা সাময়িকভাবে ওই হিসাবে যুক্ত আছে।

এছাড়া, ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস হিসেবে জানিয়েছেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (AFP)-তে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রাপ্ত গ্র্যাচুইটি থেকে এই অর্থ পেয়েছেন তিনি। শফিকুল আলম ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এএফপিতে কর্মরত ছিলেন।

গত জানুয়াারিতে সম্পদের বিবরণীতে উল্লেখ করেছিলেন, ঢাকার শাহীনবাগে তাঁর মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে এবং ডোনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আরও একটি ফ্ল্যাট আছে। পাশাপাশি তার স্ত্রী ও তিনি নিজ নিজ নামে ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক।

এছাড়া নিজ জেলা মাগুরার গ্রামে তার মালিকানায় ৪০ শতক কৃষিজমি রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.