সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মুখ্য সচিব বলেন, “গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় করা প্রয়োজন।”
তিনি বলেন, “সরকারের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এ সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
এ বি এম আব্দুস সাত্তার আরও বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আগের সরকারের বিকল্প ব্যবস্থা না রাখার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার।”
এদিকে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









