চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।’’
তবে পে-স্কেল নিয়ে এখনো বিস্তারিত আলোচনা বাকি রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। আজ একটি দিক নিয়ে আলোচনা হয়েছে, সামনে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সব আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করা হবে।
এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে পে-স্কেল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









