সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রবাস ও দেশ মিলিয়ে এসেছে ১০ লাখেরও বেশি ব্যালট

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

প্রবাস ও দেশ মিলিয়ে এসেছে ১০ লাখেরও বেশি ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাস ও দেশের অভ্যন্তরীণ মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসি।

ইসির তথ্য অনুযায়ী, সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পৌঁছেলে এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।

ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে ইতোমধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিয়েছেন।

এ ছাড়া দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া ‘ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট’ কার্যক্রমে ভোটদান সম্পন্ন করেছেন ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন।

ডাকবাক্সে জমা হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.