দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে শুরু হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা।
এই নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় এ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়েছে।
প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দিয়েই বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান।
তারপর ভোট দিয়েছেন মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর আবদুল আউয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেন। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরা এখন ভোট দিচ্ছেন।
বিরোধী দলের সদস্যরা পরে ভোট দেবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









