ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটার-সহ দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধও জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগেই একইভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









