রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি তারেক রহমানকে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান। সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.