নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদান করা হবে।’
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। এই কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









