রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাষ্ট্রপতির সাক্ষাৎকারকে নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

রাষ্ট্রপতির সাক্ষাৎকারকে নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার এবং সেখানে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে করা মন্তব্যগুলো ভালোভাবে দেখে মন্তব্য করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি জানান, বিষয়টি বিস্তারিত দেখার পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। সেখানে তিনি দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল বলে উল্লেখ করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করে তাকে যথাযথভাবে সহযোগিতা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বলে মন্ত্রীকে সাংবাদিকরা জানান।

রাষ্ট্রপতির এই মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি। দেখার পর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাতে পারবো।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

রাষ্ট্রপতির সাক্ষাৎকারকে নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী | The Daily Adin