রাজনৈতিক বা সামাজিক পরিচয় ব্যবহার করে কেউ পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা দেয় বা হস্তক্ষেপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক, কেউই পুলিশের বৈধ দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ অযথা ভোগান্তির শিকার না হয়, সেদিকেও নজর রাখা হবে। পুলিশের কার্যক্রম আইনসম্মত ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









