সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে

জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইতোমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে পাঠাতে হয়। সে অনুযায়ী ২৯৬ জন সংসদ সদস্যের একটি তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করবে ইসি।

সংরক্ষিত নারী আসন বণ্টন হবে দলগুলোর সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী।

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজানের মধ্যেই আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ঈদের আগেই এ নির্বাচনের সব কার্যক্রম শেষ করতে চায় কমিশন।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.