রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিলখানার মর্মান্তিক ঘটনা সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

পিলখানার মর্মান্তিক ঘটনা সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত উল্লেখ করে বলেন, ‘আমি মনে করি, পিলখানার সেই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি, পিলখানার সেই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।”

তিনি বলেন, ‘পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে, ইনশাআল্লাহ। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে ইতোমধ্যে আমরা তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.