সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ডিএমপি

গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ‍্য জানিয়েছেন।

এতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা। এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে ইচ্ছেমতো সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ডিএমপি।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.