বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত

মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, প্রয়োজনে এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার অত্যন্ত কঠোর। বিশেষ করে মাঝনদী থেকে নৌকা ব্যবহার করে যারা লঞ্চে ওঠেন, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা আপসহীন।’

শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সাধারণ মানুষকে নিয়ম মেনে চলার এবং জীবনের নিরাপত্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাজিব আহসান বলেন, ‘অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করতে ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী ও পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।’

অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের অভিযোগ করেননি।

তিনি বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। যদি কেউ অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন, তবে যথাযথ তথ্য-প্রমাণসহ তা উপস্থাপনের অনুরোধ করছি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান নিশ্চিত করছে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.