রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এটি অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যসহ কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
সকাল ৮টা ২০ মিনিটে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজের উদ্দেশে ঈদগাহ প্রাঙ্গণে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। জানা গেছে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়া অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করেছেন।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









