শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়রুল কবির খান জানান, তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম নামাজে জানাজা ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তার আরেকটি নামাজে জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.