শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

অন্যান্য দিনের মতো ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ করেছেন উল্টোটা। সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।

নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর যান নিজ দফতরে। সরকারপ্রধানের এমন কাজে সচিবালয়ের অনেকে অবাক হয়ে যান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধানের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান বেশিরভাগ সময় অফিস করছেন সচিবালয়ে। সকাল থেকে রাত অবধি দাফতরিক কাজ করছেন।

এদিকে সময়মতো অফিসে আসা এবং নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.