শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

দেশের আসন্ন চাষাবাদের মৌসুমে জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও পেট্রোলিয়াম পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিএনপির প্রেস উইং থেকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে দেখা করে এ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো বৈঠকে তুলে ধরেছেন তিনি।

আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ব্যাখ্যা করেন, ইতোপূর্বে সমুদ্রে থাকা রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় দিয়েছিল, বাংলাদেশ সেই সুবিধা নিতে পারেনি। কারণ সে সময় কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের অভিমুখে ছিল না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরেও বলা হয়েছে, জরুরি চাহিদা মেটাতে তৃতীয় দেশ থেকে রুশ অপরিশোধিত তেল দিয়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় পক্ষ আলোচনা করেছে।

মার্কিন জ্বালানি সচিব রাইট বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে, এই কঠিন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: বিবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.