দেশের শিল্প খাতের বর্তমান চিত্র ধরে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েন, বর্তমান দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি।
এতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেছেন, ‘সরকারি মালিকানাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৫টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানে পরিচালিত হচ্ছে।’
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ৬টির মাড়াই স্থগিত রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









