মহাসড়কের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘‘চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। সড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে।’’
সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’’
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি। তবুও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক–মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’’
সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘‘দুই মাসেই সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে ৩ লাখ কোটি টাকা প্রয়োজন। অথচ বরাদ্দ পাওয়া যায় ৪০ হাজার কোটি টাকার মতো। তবে সড়ক প্রশস্ত করাসহ উন্নয়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে করবে সরকার।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









