এনসিসি ব্যাংক পিএলসি ঢাকার সাভারের বিরুলিয়ায় পরিচালিত শতভাগ রপ্তানিমুখী ওভেন এবং টেকনিক্যাল অ্যাপারেল প্রস্তুতকারক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের সাথে আনুষ্ঠানিকভাবে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে।
এই কর্পোরেট অংশীদারিত্বের আওতায় টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা এনসিসি ব্যাংকের কাছ থেকে বিশেষায়িত পেরোল ব্যাংকিং অ্যাকাউন্টের পাশাপাশি রিটেইল লোন, প্রিমিয়াম কার্ড এবং অগ্রাধিকারমূলক গ্রাহক সেবার বিশেষ সুবিধা পাবেন।
ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্পোরেট ব্যাংকিংয়ের এসইভিপি এবং ক্লাস্টার হেড-৩ মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি এবং অপারেশনস অ্যান্ড প্রসেস রিইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার, করপোরেট ব্যাংকিংয়ের ক্লাস্টার-৩-এর ইউনিট হেড মীর তাজিমুল আরেফিন, ধানমন্ডি শাখার বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ প্রধান মো. কামরুল হাসান দোলন, পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান এনায়েত আল মামুন এবং কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিমন দেবনাথ।
টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) মো. ফরহাদ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) এবং টেক্সটাইল রপ্তানি খাতে উন্নত ও মূল্য-ভিত্তিক কর্পোরেট আর্থিক সেবা প্রদানের মাধ্যমে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং পোর্টফোলিও সম্প্রসারণ এবং দীর্ঘস্থায়ী কর্পোরেট সম্পর্ক গড়ে তোলার নিরন্তর লক্ষ্যের প্রতিফলন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









