উপমহাদেশের সাহিত্য ইতিহাসে মির্জা আসাদুল্লাহ খান গালিব এক অনন্য নাম। উর্দু ও ফারসি কবিতায় প্রেম, জীবন ও অস্তিত্বের জটিল প্রশ্নকে নতুন ভাষা ও ভাবনায় প্রকাশ করে তিনি সাহিত্যকে দিয়েছেন গভীরতা ও আধুনিকতা।
১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর আগ্রায় জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই পিতৃহারা হয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠেন। দিল্লিতে স্থায়ী হয়ে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর-এর দরবারে মর্যাদা পেলেও জীবনে স্বচ্ছলতা আসেনি। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ তাঁর জীবন ও লেখায় গভীর প্রভাব ফেলে।
‘দিওয়ান-ই-গালিব’ তাঁকে অমরত্ব দিয়েছে। তাঁর কবিতায় প্রেম ব্যক্তিগত আবেগ ছাড়িয়ে হয়ে ওঠে দার্শনিক অনুসন্ধান মানুষের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বের প্রতিচ্ছবি।
১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর মৃত্যু হলেও, গালিব আজও জীবিত তাঁর শব্দে যেখানে প্রেম আছে, প্রশ্ন আছে, আর আছে অনন্ত আত্মজিজ্ঞাসা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









